ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বধীন বোর্ড নিয়ে হচ্ছে অনেক আলোচনা-সমালোচনা। সবশেষ বিসিবি নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শিগগিরই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হবে গুঞ্জন রয়েছে। এরই মাঝে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি।

রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টা নাগাদ বিসিবি প্রাঙ্গণে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে বুলবুলের। সেখানে ঠিক কী নিয়ে আলোচনা হবে সেটি স্পষ্ট নয়।

তবে মাঝে দীর্ঘ সময় দেশে না থাকায় ক্রিকেটারদের সঙ্গে বুলবুল সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এই সাক্ষাতে নতুন নির্বাচক প্যানেল ও কোচিং প্যানেলের সদস্যরাও থাকতে পারেন।

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তাদের।

Facebook
X
Telegram
WhatsApp
Email
Print

সর্বশেষ সংবাদ