ফিলিপাইনের হাই স্কুলে বন্দুকধারীর গুলিবর্ষণ: নিহত ২

August 18, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক:  ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জামবোআঙ্গা (Zamboanga) শহরের একটি হাই স্কুলে এক বন্দুকধারীর গুলিবর্ষণে কমপক্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রেডিও স্টেশন ডিজেডএমএম (DZMM)-কে শহরের মেয়র খায়মার আদান ওলাসো (Khymer Adan Olaso) জানান, নিহত দুইজনই শিক্ষার্থী এবং তাদের মধ্যে হামলাকারী বন্দুকধারী নিজেও রয়েছে।

আঞ্চলিক পুলিশ মুখপাত্র শেলামি চ্যাং (Shellamie Chang) জানিয়েছেন, পুলিশ সদস্যরা স্কুলের ক্যাম্পাসটি সুরক্ষায় কাজ করছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলটি ছিল ‘আতেনিও দে জামবোআঙ্গা’ (Ateneo de Zamboanga) হাই স্কুল।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, সন্দেহভাজন হামলাকারী সপ্তম শ্রেণির (Grade 7) এক শিক্ষার্থী, যে ক্লাসরুমের ভেতরে অতর্কিত গুলিবর্ষণ করে।



Leave a Comment