প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

জুন ৪, ২০২৬ | Feature-2 |

সচিবালয় প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের নতুন মন্ত্রিপরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

আজ ০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংস্কার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান পরিস্থিতি ও বাজেটসহ বেশ কিছু অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে সরকারের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত রয়েছেন।



Leave a Comment