গরু চোরাচালানে বাংলাদেশিরা নয়, ভারতীয় বাহিনী জড়িত: নাসীরুদ্দীন পাটোয়ারী

May 15, 2026 | Feature-2 |

জাতীয়তাবাদী হতে হলে সরকারকে সবার আগে সীমান্তের বাসিন্দাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সার্বভৌমত্ব রক্ষায় লড়াইয়ের ঘোষণা:
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তার দল। সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে কেবল মৌখিক প্রতিবাদ নয়, বরং আরও কঠোর অবস্থান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

চোরাচালান নিয়ে বিস্ফোরক মন্তব্য:
সীমান্তে গরু চোরাচালান প্রসঙ্গে তিনি এক বিস্ফোরক দাবি করেন। নাসীরুদ্দীন বলেন, “গরু চোরাচালানের সাথে বাংলাদেশিরা জড়িত নন, বরং সরাসরি ভারতীয় বাহিনী (বিএসএফ) জড়িত।” মাদক চোরাচালান প্রসঙ্গে তিনি প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সঠিক তদারকি থাকলে সীমান্ত দিয়ে মাদক আসা সম্ভব নয়।

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন:
এদিকে ইনকিলাব মঞ্চের প্রতিনিধি জাবের হোসেন অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। সীমান্তে তারা বারবার মানবাধিকার লঙ্ঘন করছে যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, সীমান্ত সুরক্ষিত না রেখে জাতীয়তাবাদের স্লোগান দেওয়া অর্থহীন। সরকারকে অভিলম্বে ভারতীয় কর্তৃপক্ষের সাথে উচ্চপর্যায়ে আলোচনা করে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেন তিনি।



Leave a Comment