শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক: মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম দুই ওভারেই টপ অর্ডারের তিন নির্ভরযোগ্য ব্যাটারকে হারিয়ে ধুঁকছে অজিরা।
প্রথম ম্যাচের বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ শুরু থেকেই সফরকারীদের ওপর চেপে বসেছে বাংলাদেশের বোলাররা। এই মুহূর্তে উইকেটে ক্রিজ আঁকড়ে ধরে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়া দল।