পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়ন এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে পাঁচ দিনের এক গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইউরোপের দুই দেশ চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, আজ রোববার (২৮ জুন) সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে এই উচ্চপর্যায়ের সফরের উদ্দেশে রওনা হন।