‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

August 5, 2026 | Feature-1 |

বিশেষ প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মারক ধরে রাখতে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৯টার পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি জাদুঘরের ফলক উন্মোচন করেন।

ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, বিরল আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও শহীদদের স্মারকসমূহ মনোযোগসহকারে পরিদর্শন করেন।

ড. ইউনূসসহ উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় অতিথিরা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টাগণ এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনের দিন জাদুঘর এলাকাটি বিশেষ আমন্ত্রিত অতিথি, বীর জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তাঁরা জাদুঘর পরিদর্শন করে স্মৃতিচারণ করেন।

টিকিট সংগ্রহ ও প্রবেশাধিকারের তথ্য
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

টিকিট ব্যবস্থা: দর্শনার্থীদের অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

টিকিট মূল্য: বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।



Leave a Comment