অবসরে যাওয়া শিক্ষকদের ভোগান্তির অবসান: ২,০৩৫ কোটি টাকা ছাড় করলেন প্রধানমন্ত্রী

August 15, 2026 | Feature-2 |

বিশেষ প্রতিবেদক: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের পাওনা অবসর ও কল্যাণ তহবিলের বকেয়া অর্থ পরিশোধে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। ১ লাখ ২৩ হাজার আবেদনের বিপরীতে তারেক রহমানের সরকার ২ হাজার ৩৫ কোটি টাকা ব্যাংক হিসাবের অনুকূলে ছাড় করেছে। এই সিদ্ধান্তের ফলে একজন শিক্ষক সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত সরাসরি নিজ ব্যাংক হিসাবে পাবেন।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই অনলাইন অর্থ ছাড়করণ সফটওয়্যার সিস্টেমের উদ্বোধন করেন।

অনলাইন প্রক্রিয়ার উদ্বোধন ও চেক হস্তান্তর
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সময় ডিজিটাল মাধ্যমে ৬৪ জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাবিভাগীয় কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ১০ জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন।

সফটওয়্যারের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার এই ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ায় দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্ভোগের নিরসন হলো।

দূর হলো অতীতের দুর্নীতি ও আত্মসাৎ
অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের সময়ের ভয়াবহ দুর্নীতি ও তহবিল তছরুপের চিত্র তুলে ধরেন। তারা উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া শিক্ষকের নাম ভাঙিয়ে অবসর সুবিধা বোর্ডের অর্থ আত্মসাৎ করা হতো। এমনকি অসাধু কর্মকর্তাদের যোগসাজশে একই ব্যক্তিকে একাধিকবার অর্থ প্রদান এবং শিক্ষকদের চাঁদার টাকা নির্দিষ্ট রাষ্ট্রীয় ব্যাংকে না রেখে ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা নয়-ছয় করার নজির রয়েছে।

নতুন এই ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থার ফলে তহবিল সংক্রান্ত যাবতীয় দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ হবে এবং অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীরা নিয়মিত ও সময়মতো তাদের প্রাপ্য অর্থ পাবেন বলে আশা প্রকাশ করা হয়।



Leave a Comment