খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুরে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জলির মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।
জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেটে যাচ্ছিল জলিল। এ সময় একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকের ডান সাইডে উপরে ও পিঠের বাম সাইডে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
বিস্তারিত আসছে…