রাজধানীতে ৩.৬ মাত্রার মৃদু ভূমিকম্প

মে ২৬, ২০২৬ | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এই ভূকম্পন তৈরি হয়। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা বা মাত্রা ছিল ৩ দশমিক ৬। হঠাৎ এই কম্পনে বহুতল ভবনে থাকা নগরবাসীর মাঝে কিছুটা চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল:
ইএমএসসি (EMSC) তাদের প্রাথমিক বুলেটিনে জানিয়েছে, এই মৃদু ভূমিকম্পটির মূল উৎপত্তিস্থল (Episenter) ছিল ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে মাত্র ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

এ ছাড়া ভৌগোলিক মানচিত্র অনুযায়ী এই কম্পনের কেন্দ্রস্থলটি ময়মনসিংহ শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলা থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ছিল। আন্তর্জাতিক পরিমাপে এর অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে।

ভূপৃষ্ঠের গভীরতা:
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার ভূগর্ভে (গভীরতায়) এই মৃদু কম্পনটির উৎপত্তি হয়েছিল। গভীরতা কম হওয়ায় উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় ঝাঁকুনি কিছুটা বেশি টের পাওয়া গেছে। তবে মৃদু মাত্রার এই ভূমিকম্পের কারণে রাজধানী বা এর আশপাশের কোনো জেলা থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।



Leave a Comment