প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ শিল্পগ্রুপ ‘মিৎসুই’-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নিজম্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের বিশ্বখ্যাত ও শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিৎসুই (Mitsui) অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে বাংলাদেশ সফররত এই প্রতিনিধিদলটি আজ সকালে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
আজ ০৩ জুন ২০২৬, বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী:
বৈঠকে জাপানের এই শীর্ষ বাণিজ্যিক গোষ্ঠীর বাংলাদেশে বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা, শিল্প খাতের উন্নয়ন এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধিদলটি বাংলাদেশের নতুন সরকারের অর্থনৈতিক নীতি ও বিনিয়োগবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশে তাদের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও জাপানের এই শীর্ষ সংস্থাকে বাংলাদেশে সব ধরনের সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।