৫ আগস্টের মতো নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণত হবে : জামায়াত আমির

January 22, 2026 | Feature-2 |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি, আমরা আমাদের এই দেশে আর নতুন করে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণত হয়েছে সে নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণত হবে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নিজের নির্বাচনি জনসভায় জামায়াত আমির এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমাদের প্রতীক ইনসাফের প্রতীক। আমাদের দেশে ইনসাফ না থাকায় আমাদের এতো বৈষম্য ও দুর্নীতি। এই ইনসাফ যদি থাকতো তাহলে দেশে দেশে বেগমপাড়া হতো না, দুর্নীতি থাকতে না।

ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না, নতুন প্রজন্মের কাজ শেষ হয়ে যায় নাই। আপনারা বৈষম্য, দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন ইউ ওয়ান্ট জাস্টিস, সে ন্যায়বিচার কায়েম না হওয়া পর্যন্ত কি আপনারা ঘরে ফিরে যাবেন? ন্যায়বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদের আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গী হবো।

জামায়াত বলেন, যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়িচাপা থেকে লোক হত্যা এগুলো থেকে নিজেদের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যতই রঙিন স্বপ্ন জাতিকে দেখাবে, জাতি তাদের মতলব বুঝতে অসুবিধা হবে না।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জনসভায় উপস্তিত হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান প্রমুখ।

আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। বক্তব্য রেখেছেন স্থানীয় জামায়াত নেতাা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।



Leave a Comment