কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভায় লোকে লোকারণ্য
কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর আজকের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন নেতা-কর্মীরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এ জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।
জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে জেলা পুলিশ। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে।
জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের পাশের ভবনে টাঙানো হয়েছে দলের প্রধানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন।
এ সফরে সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, দুপুর ১২টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা বিকেল সাড়ে ৪টায় ও ঝিনাইদহে সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।