ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

জানুয়ারি ২৮, ২০২৬ | Feature-2 |

মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। একইসঙ্গে পাইলট ও পাওয়ারের নিরাপত্তা কর্মীসহ আরও চারজন নিহত হয়েছেন। তিনি একটি ব্যক্তিগত প্লেনে সফর করছিলেন। খবর এনডিটিভির।

বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট প্লেনটি এক ঘণ্টা পর অবতরণের চেষ্টা করে। এ সময় বারামতি বিমানবন্দরের কাছে তা বিধ্বস্ত হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।

এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি।

বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে জানিয়েছেন, অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম ধারে চলে যায়। তার পরেই বিমানটি ভেঙে পড়ে। টুকরো টুকরো হওয়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, কী কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।



Leave a Comment