আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার আদিপত্যবাদ মানবো না, ফ্যাবিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রি পরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামে বাসী কাজে লাগাবেন কিনা সেটা চিন্তা করবেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর আরো প্রমাণ হচ্ছে আমরা যে নমিনেশন দিয়েছি তার ৬২ শতাংশই যুবক।
জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে সবকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ সবার ন্যায় বিচার নিশ্চিত করবো। যারা এদেশে বসবাস করে, এদেশের নাগরিক না, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো। কোন দল বিচারে হস্তপেক্ষ করতে পারবেন না।
তিনি বলেন, জাতি, বর্ণ, ধর্মের উপর বিভক্ত করে এই দেশ, দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন গুমের স্বীকার হতে হয়েছে। আমরা আর এসব চাই না, এবারের বন্দোবস্ত হবে জনগণের সেবার জন্য সরকার গঠন করা। আমরা নির্বাচিত হলে এই জাতীকে আর কোন দ্বিধা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ।
শফিকুর রহমান বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে যে বাংলাদেশ গঠন করা হবে সেটি হবে
তারুণ্যের বাংলাদেশ, যৌবন দিপ্ত বাংলাদেশ। সকল বাধা ডিংগিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও আমরা ডাকব, আমাদের সাথে মিলে কাজ করুন। তবে কোন অপরাধ করা যাবে না। ব্যাংক ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না। কোন রাজনৈতিক দল বিচারিক কাজে হস্তক্ষেপ করা যাবে না। এটা মেনে নিতে হবে।
তিনি বলেন, যে জুলাইর কারনে আমরা আজ জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইকে ধারণ করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আমরা শিক্ষার আমরা অমুল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে আমরা আগাতে পারব না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন ভাল না হলে একটা ভাল জাতি আমরা গঠন করতে পারব না। এখানে বড় পরিবর্তন লাগবেই ইনশাআল্লাহ।
১১ দলীয় জোটের জনসভায় জামাতের নায়েবে আমির কুমিল্লা ১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, আব্দুল হালিম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম।