ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

May 14, 2026 | Feature-2 |

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১৪ মে) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। বেলা ১২টায় অনুষ্ঠিত এই বৈঠকে অত্যন্ত আন্তরিক পরিবেশে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

গণতন্ত্র ও সংস্কার নিয়ে আলোচনা:
বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি আলোচনায় অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। উভয় পক্ষই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

নির্বাচন ও সুষ্ঠু পরিবেশ:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় নেতা গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত ব্যক্তিবর্গ:
সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।



Leave a Comment