আরাফাতে ১৬ লাখের বেশি হাজি, অশ্রুসিক্ত চোখে ক্ষমা ও কল্যাণের আকুতি (ছবি)
নিজস্ব প্রতিবেদক: হজের সবচেয়ে পবিত্র ও আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ পর্বে আরাফাতের ময়দানে ১৬ লাখেরও বেশি হাজি সমবেত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে মিনা থেকে হেঁটে আরাফাতের ময়দানে এসে হাজির হন তারা। ক্ষমা ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করছেন তারা।



