ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: ৩ জন নিহত

জুন ৫, ২০২৬ | Feature-2 |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার ৩ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রামরাইল এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশাটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দের প্রক্রিয়া চলছে।



Leave a Comment