খাগড়াছড়িতে দিনদুপুরে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধে বা গুলিবর্ষণে তিনজন নিহত হওয়ার বিষয়টি তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম এবং যৌথ বাহিনীর সদস্যরা দুর্গম ওই পাহাড়ি অঞ্চলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিস্তারিত আসছে…