১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

July 27, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট দেশজুড়ে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো থেকে ফল সংগ্রহ এবং অনলাইনে দেখার বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ফল প্রকাশের তারিখ পিছাল যে কারণে
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২০ জুলাই এই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীর পরিসংখ্যান
চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:

সাধারণ শিক্ষা বোর্ড (৯টি): ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন

কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন



Leave a Comment