প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: শেখ হাসিনাকে ফেরতসহ ৪ শর্ত বাংলাদেশের

August 16, 2026 | Feature-1 |

কূটনৈতিক প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আগে ভারতে আশ্রিত এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোসহ চারটি নির্দিষ্ট শর্ত দিয়েছে ঢাকা।

আজ রবিবার (১৬ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সফর প্রক্রিয়ায় ব্যাঘাতের কারণ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নতুন দিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারঅ্যাকশন ও বক্তব্যের কারণে সেই সফরের অনুকূল পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ঢাকার চার শর্ত ও দাবি
বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের আগে উপযুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্যে ঢাকার উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর: মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা অন্য দণ্ডিত আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

হাদী হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণ: দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই শর্ত ও আহ্বানগুলোর বিষয়ে ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করা হচ্ছে বলে জানানো হয়।

পররাষ্ট্রনীতিতে ‘বাংলাদেশ ফার্স্ট’
সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মুখপাত্র সরকারের বর্তমান পররাষ্ট্রনীতির মূল কাঠামোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং উভয় দেশের লাভের ভিত্তিতেই প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। সরকার সর্বক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।



Leave a Comment