চট্টগ্রামে আ’লীগের গোপন বৈঠক থেকে কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযান ও তথ্যপ্রমাণ
পুলিশ জানায়, ঘটনার দিন বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৭টার মধ্যে ভবনটিতে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভার নামে গোপন বৈঠকে মিলিত হন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মূল নেতৃত্বদানকারীসহ ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) – বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য।
২. মোঃ ইস্কান্দার মির্জা – হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
৩. শুভ আইচ – চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক।
৪. কামেলা খানম রুপা – চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।
৫. সুজলা অন্তরা – চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক।
৬. শারমিনা ইয়াসমিন নিশু – চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক।
৭. সঞ্জয় কান্তি নাথ
৮. এসএম সালাউদ্দিন
৯. আহসান আবিদ
১০. সুলতান মাহমুদ জিদান
১১. পার্থ প্রতিম নন্দী
১২. যীশু রায় চৌধুরী
১৩. মশিউর রহমান আবীর
১৪. আয়েশা হেভেন এবং
১৫. মোহাম্মদ জাকির হোসেন।
আইনি ব্যবস্থা
ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘিরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা (মামলা নম্বর: ১২) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।