ইন্দোনেশিয়ায় এবার ৫.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে দেশটি। এবার আঘাত হেনেছে ৫.৭ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প। রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে ভূ-কম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-র তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির এন্দে শহর থেকে ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূ-পৃষ্ঠের ৪৮.৯ কিলোমিটার গভীরে এটি সৃষ্টি হয়।
তবে এই ভূ-কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।