পদুয়া বাজারে জনতার ঢল; ১১ দলীয় ঐক্যের পথসভায় উপস্থিত বিরোধী জোটের শীর্ষ নেতৃত্ব
কুমিল্লা প্রতিনিধি: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক লংমার্চের সুবিশাল গাড়ি বহর মহাসড়ক ধরে কুমিল্লায় এসে পৌঁছেছে। এই উপলেক্ষে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতার ঢল নেমেছে এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্ধারিত পথসভা।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডস্থ নির্ধারিত স্থানে এই পথসভা ও সমাবেশের আয়োজন করা হয়।
পথসভার নেতৃত্ব ও মূল বক্তব্য
পথসভায় জোটের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিরোধী দলীয় আইনপ্রণেতারা বক্তব্য রাখছেন:
প্রধান অতিথির বক্তব্য: পথসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বিশেষ অতিথিবৃন্দ: বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।
অন্যান্য শীর্ষ বক্তা: সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও মাওলানা আব্দুল হালিম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সভাপতিত্ব ও পরিচালনা
স্থানীয় জামায়াত ও শরিক দলগুলোর যৌথ ব্যবস্থাপনায় বিশাল এই পথসভা পরিচালিত হচ্ছে:
সভাপতিত্ব: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন সভায় সভাপতিত্ব করছেন।
সঞ্চালনা: কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এবং কাউন্সিলর মোশাররফ হোসাইন যৌথভাবে পথসভা সঞ্চালনা করছেন।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ
পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন:
কেন্দ্রীয় ও শরিক দলের নেতৃত্ব: বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আলী হোসেন আকন্দ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যোবায়েব আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।
স্থানীয় ও ছাত্র নেতৃত্ব: কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, চাঁদপুরের আমীর মু. বিল্লাল হোসাইন, এনসিপি কুমিল্লা মহানগরী আহ্বায়ক মো. সিরাজুল হকসহ ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি মু. নাজমুল হাছান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি মোজাম্মেল হোসেন আবির এবং দক্ষিণ ও উত্তর জেলা শিবিরের সভাপতিবৃন্দ উপস্থিত রয়েছেন।