দেবিদ্বারে ‘অর্থনৈতিক মুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ‘অর্থনৈতিক মুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের জেলা সিরাত উদযাপন কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।
সেমিনারে রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।


বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া,বি-পাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও:মিজানুর রহমান আতিকী,জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, দেবিদ্বার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও.তাজুল ইসলাম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, বাঙ্গরা বাজার উপজেলা আমীর মাষ্টার আব্দুর রহীম,জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক জনাব মো.জাহাঙ্গীর আলম।



Leave a Comment