বিএনপি কর্মীদের জন্য তেলের দাম ২০ টাকা কমানো হয়েছে

September 20, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: দেশে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়ানোর সরকারি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (NCP) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। প্রজ্ঞাপন জারির পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।

আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই পোস্টটি করেন জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা।

ফেসবুক পোস্টে যা বলেছেন এনসিপি নেতা

দেশে তেলের দাম বাড়ার খবরের পরপরই নাসির উদ্দিন পাটোয়ারী ফেসবুকে লেখেন— “যারা বিএনপি করেন, তাদের জন্য প্রতি লিটার তেলের দাম ২০ টাকা কমিয়েছে সরকার!”

জনমনে প্রতিক্রিয়া: প্রজ্ঞাপনে তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর যেখানে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেখানে এনসিপি মুখ্য সমন্বয়কের এমন খোঁচামূলক পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।



Leave a Comment