২০২৬ সালে সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি ও লেখক অ্যান কার্সন

October 8, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালে সাহিত্যের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি ‘নোবেল পুরস্কার’ লাভ করেছেন কানাডীয় খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সন। ধ্রুপদি ঐতিহ্যের সাথে কৌতুকপূর্ণ সংলাপের মিশ্রণে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টিকারী সাহসী ও উদ্ভাবনী সৃষ্টির জন্য তাঁকে এ বিশ্বসেরা সম্মানে ভূষিত করা হয়।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সুইডেনের দ্য সুইডিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে এই বছরের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

শব্দ ও ব্যুৎপত্তিভিত্তিক সাহিত্য: নোবেল কমিটির মূল্যায়নে বলা হয়, কার্সনের প্রায় সব সাহিত্যকর্মের কেন্দ্রে রয়েছে শব্দের প্রতি ভাষাতত্ত্ববিদের আচ্ছন্নতা এবং নতুন অর্থ সন্ধানে কবির আকাঙ্ক্ষার এক অনন্য নিবিড় মিলন। কার্সন নিজেও শব্দের ব্যুৎপত্তিকে তাঁর সব সাহিত্যকর্মের মূল সূচনাবিন্দু হিসেবে বর্ণনা করে থাকেন।

জীবন ও পরিচয়: অ্যান কার্সন ১৯৫০ সালে কানাডার টরেন্টোতে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ক্যারিয়ারজুড়ে গ্রন্থ রচনা, ধ্রুপদি সাহিত্যের অনুবাদ এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে আসছেন।

চলতি বছরের নোবেল সূচি: ২০২৬ সালের নোবেল পুরস্কারের মধ্যে এটি ছিল তৃতীয় ঘোষণা। এর আগে গত সোমবার চিকিৎসা বিজ্ঞানে এবং বুধবার রসায়ন শাস্ত্রে নোবেলজয়ীদের নাম প্রকাশ করা হয়। আগামীকাল শুক্রবার বহুল প্রতীক্ষিত শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

পুরস্কার বিতরণী: আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরষ্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের প্রয়াণ দিবসে স্টকহোমে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিজয়ী অ্যান কার্সনের হাতে আনুষ্ঠানিকভাবে নোবেল মেডেল ও সম্মাননা সনদ তুলে দেবেন সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ।



Leave a Comment