পরশুরামে আগুনে ক্ষতিগ্রস্ত ১১ দোকানদারকে জামায়াতের আর্থিক সহায়তা
ফেনীপ্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ১১ জন দোকানদারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।
এ সময় মুফতি আবদুল হান্নান বলেন, “জামায়াতে ইসলামী একটি মানবতার সংগঠন। জামায়াত সর্বদা মানুষের কল্যাণে ও সেবায় নিয়োজিত থাকে। আমাদের নিয়মিত সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আজ আমরা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা অত্যন্ত সীমিত সামর্থ্য নিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নূর মোহাম্মদ, পরশুরাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এমদাদ হোসেন, ফেনী শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, বক্সমাহমুদ ইউনিয়ন আমীর ইমরান হোসেন এবং সেক্রেটারি মীর হোসেন।