হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১২২৫

November 8, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে নিশ্চিত করা হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশু ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৮৭ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ২৪ হাজার ৪৪২ জনের হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় যথাসময়ে হামের টিকা প্রদান এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।



Leave a Comment