ভোট দিলেন জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬ | Feature-1 |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচন করছেন ঢাকা-১৫ সংসদীয় আসন থেকে।

তিনি আজ সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

দেশবাসীকে সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দেশবাসীকে তিনি এ আহ্বান জানান।



Leave a Comment