প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন ও সংশোধনের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Facebook
X
Telegram
WhatsApp
Email
Print

সর্বশেষ সংবাদ