সাইপ্রাস যাত্রার আগে প্রধানমন্ত্রী সঙ্গে লে. জেনারেল মিনহাজুল আলমের সাক্ষাৎ

জুন ৩, ২০২৬ | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের জন্য সাইপ্রাসে যাত্রার প্রাক্কালে আজ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন।

আজ ০৩ জুন ২০২৬, বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাইপ্রাসে ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে যোগদান:

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত ফোর্স কমান্ডারকে অভিনন্দন জানান এবং বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার কথা স্মরণ করে তাঁর সাফল্য কামনা করেন।

জানা গেছে, লে. জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তাঁর প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম ও ব্রিফিং শেষ করে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (UNFICYP)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ পদে তাঁর এই অন্তর্ভুক্তি বিশ্বমঞ্চে বাংলাদেশের সামরিক বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।



Leave a Comment