চাঁদাবাজ ও সিন্ডিকেটের কারণেই বাজারে অস্থিরতা: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজারব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে।” মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দ্রব্যমূল্য ও সিন্ডিকেট:
বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমীর বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে। এই অসাধু প্রক্রিয়ার ফলে যে বাড়তি দাম তৈরি হচ্ছে, তার সরাসরি চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে জিম্মি করে এই সিন্ডিকেটগুলো বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

সংসদ ও রাজপথে সোচ্চার থাকার ঘোষণা:
বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের জীবনযাত্রাকে সহনীয় করতে বাজার পরিস্থিতির উন্নয়নে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সমানভাবে সোচ্চার থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

উপস্থিত নেতৃবৃন্দ:
বাজার পরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন: সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মোঃ মাহফুজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ সাধারণ বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

Facebook
X
Telegram
WhatsApp
Email
Print

সর্বশেষ সংবাদ