একনেকে ৮টি মেগা প্রকল্প অনুমোদন: ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪১ কোটি টাকা

July 22, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ৮টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিথ্যাওবি) থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা সংস্থান করা হবে।

আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে (কক্ষ নম্বর-১০০) আয়োজিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৩টি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং বাকি ৫টি পূর্ববর্তী প্রকল্পের প্রক্রিয়াজাত সংশোধিত রূপ।

সভায় উপস্থিত শীর্ষ ব্যক্তিবর্গ
উচ্চপর্যায়ের এই নীতি-নির্ধারণী সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ আমলারা।

একনেকে অনুমোদিত ৮টি প্রধান প্রকল্প:
আজকের সভায় সার্বিক নীতিগত অনুমোদন পাওয়া আটটি প্রকল্পের মধ্যে রয়েছে—

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় (৩টি):
১. সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) (১ম সংশোধন) প্রকল্প।

২. বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প।

৩. পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (১টি):
৪. দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত)।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (১টি):
৫. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধন)।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (২টি):
৬. বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (৩য় সংশোধন)।

৭. ১টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন প্রকল্প।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (১টি):
৮. মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যা এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন (২য় সংশোধন) প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রীর ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১১ প্রকল্প সম্পর্কে অবহিতকরণ
একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক নিজস্ব একতিয়ারভুক্ত অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যাপ্তির আরও ১১টি সচল ও সংশোধিত উন্নয়ন প্রকল্প সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। সেগুলো হলো:

১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন (২য় সংশোধিত)।

২. বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গৌরনদী স্থাপন (২য় সংশোধিত)।

৩. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৩য় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন।

৪. নলকা-সিরাজগঞ্জ-সৈয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড়) ৪ লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (২য় সংশোধিত)।

৫. পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙা-পাটগাতী-ঘোনপাড়া (জেড-৭৭০৪) জেলা মহাসড়কের ঘোনপাড়া হতে পাটগাতী সেতু অ্যাপ্রোচ অংশসহ সংশ্লিষ্ট আঞ্চলিক পথ মানোন্নয়ন (১ম সংশোধন)।

৬. ভূয়াপুর লিংক সড়ক (জেড-৪৮০২) নির্মাণ (২য় সংশোধিত)।

৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের জন্য সঞ্চালন অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন)।

৮. পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন ও ক্ষমতাবর্ধন (২য় সংশোধিত)।

৯. গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদিত প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন।



Leave a Comment