রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

August 19, 2026 | Feature-1 |

সংসদ বিষয়ক প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য নিজ দলের সংসদ সদস্যদের (এমপি) কাছে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের নবমতলায় আয়োজিত বিএনপির সংসদীয় দলের বিশেষ সভায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বয়ং উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু বছর ধরে মির্জা ফখরুল দল ও দেশের সেবায় নিবেদিত। দলের সবচেয়ে কঠিন ও দুঃসময়ে তিনি অসীম সাহসিকতার সাথে হাল ধরেছেন এবং কখনোই পিছপা হননি। সংগ্রামের দিনগুলোতে তাঁকে কারাবরণও করতে হয়েছে।

আগামীকালের রাষ্ট্রপতি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলের সকল সংসদ সদস্যকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।



Leave a Comment