ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

November 8, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

সংসদের কার্যপদ্ধতি ও আগামীদিনের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি ও স্পিকারসহ শীর্ষস্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেন:

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা: তারেক রহমান, এমপি, বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য: ডা. মো. শফিকুর রহমান, এমপি

কমিটির সদস্য: ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি এবং গয়েশ্বর চন্দ্র রায়, এমপি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী: আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ, এমপি, ডেপুটি স্পিকার: ব্যারিস্টার কায়সার কামাল, এমপি

চিফ হুইপ: নূরুল ইসলাম মনি, এমপি, আইনমন্ত্রী: মো. আসাদুজ্জামান, এমপি, কমিটির সদস্য: এ টি এম আজহারুল ইসলাম, এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ: মো. নাহিদ ইসলাম, এমপি

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের কার্যদিবস নির্ধারণ, সমসাময়িক জাতীয় ও আইনগত গুরুত্বপূর্ণ ইস্যু এবং সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।



Leave a Comment