আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন মিয়া গোলাম পরওয়ার
এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টায় তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরের মূল কর্মসূচি:
সেমিনারে অংশগ্রহণ: আগামীকাল শুক্রবার (১৫ মে) মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সেমিনারে তিনি অংশগ্রহণ করবেন।
বক্তব্য: উক্ত সেমিনারে মিয়া গোলাম পরওয়ার ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বিশেষ বক্তব্য রাখবেন।
দেশে প্রত্যাবর্তন:
আঞ্চলিক এই সম্মেলনে যোগদান ও সফর শেষে আগামী ২০ মে সকালে মিয়া গোলাম পরওয়ার দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।