জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মতবিনিময়

August 24, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভা করেছেন।

আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

উপস্থিত সম্পাদক ও সাংবাদিকবৃন্দ

উক্ত মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

পত্রিকার সম্পাদকবৃন্দ: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক বণিক বার্তা পত্রিকার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক এদিন পত্রিকার সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, দৈনিক খবরের কাগজ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক কে. এম. বেলায়েত হোসেন, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময় পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজ পত্রিকার সম্পাদক আহসান হাবীব, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, গ্রিন ওয়াচ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার ও দ্য ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক এ বি এম সেলিম আহমেদ।

নির্বাহী ও বার্তা সম্পাদকবৃন্দ: দৈনিক প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, ডেইলি সান-এর উপসম্পাদক আল আমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামসুল আরেফীন এবং সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূঁইয়া।

জামায়াত নেতাদের উপস্থিতি

সভায় বিরোধীদলীয় নেতার পাশাপাশি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, সহকারী সম্পাদক সর্বজনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সর্বজনাব সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, নুরুল ইসলাম বুলবুল এমপি, মুহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সর্বজনাব মুহাম্মাদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন, এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও আতাউর রহমান সরকার।

বৈঠক সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জামায়াতের বক্তব্য

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ব্রিফিংয়ে তিনি যেসব প্রধান বিষয় তুলে ধরেন:

গঠনমূলক বিরোধী ভূমিকা: অতীতে প্রচলিত বিরোধীদলের ধ্বংসাত্মক অনুশীলনের বাইরে এসে জামায়াত নিয়মতান্ত্রিক ও গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। সরকারের ভালো কাজে সহযোগিতা এবং গণবিরোধী কাজের প্রতিরোধে ১১ দলীয় জোটের নীতিগত অবস্থান তুলে ধরা হয়। সম্পাদকবৃন্দ জামায়াতের এই নীতির প্রশংসা করেন এবং রাজপথে আন্দোলন হলেও দেশ যেন অস্থিতিশীল না হয় সেই পরামর্শ দেন।

জুলাই সনদ ও গণভোটের রায়: জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নে সৃষ্ট সংকট সমাধানে জামায়াত ও সহযোগী দলগুলোর ভূমিকা এবং জাতীয় সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

সংসদে বৈষম্যের অভিযোগ: মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন যে, জাতীয় সংসদে সরকারি দল বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়ন বরাদ্দ, আইন প্রণয়ন, নোটিশ গ্রহণ এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ইনসাফপূর্ণ আচরণ পাওয়া যাচ্ছে না বলে আমীরে জামায়াত বৈঠকে উল্লেখ করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান: গণতন্ত্রের উত্তরণে দায়িত্বশীল ভূমিকা রেখে সঠিক তথ্য তুলে ধরতে জাতীয় সম্পাদকদের প্রতি আহ্বান জানান আমীরে জামায়াত।



Leave a Comment