জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

August 30, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন যে, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ও ‘জুলাই সনদ’ প্রধান রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিকভাবে গুম করে ফেলেছে।

আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক স্ট্যাটাসে তিনি এই রাজনৈতিক মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাস

জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে!

বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার কোনো রাজনৈতিক দলের বন্দী থাকার বিষয় নয়। জুলাই সনদকে মুক্ত করতেই হবে।



Leave a Comment