শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

November 9, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনকে একটি রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী কখনোই স্বেচ্ছায় দেশে ফিরবেন না।

শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য ও আইনি অবস্থান তুলে ধরতে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার (৮ নভেম্বর) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জন্য আবেদনপত্র জমা দেওয়া হয়। একই সঙ্গে তিনি আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

চিফ প্রসিকিউটরের এই মন্তব্যের পর রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামীকালের সংবাদ সম্মেলনে প্রসিকিউশন পক্ষ থেকে এ বিষয়ে আরও কী সুনির্দিষ্ট আইনি পদক্ষেপ ও প্রতিক্রিয়া জানানো হয়, সেদিকেই এখন সবার নজর রয়েছে।



Leave a Comment