জামায়াত আমীরের বিশেষ অনুরোধ
বাংলাদেশ জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। আজ ফেসবুকে এক পোস্টে তিনি এই অনুরোধ করেন।
তিনি বলেন,সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।
আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই—সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।