ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত
ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতের অন্ধকারে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জামাল উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।